হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তা: অভিযুক্ত নারী ৩ দিনের রিমান্ডে

নরসিংদী প্রতিনিধি

পোশাক পরাকে কেন্দ্র করে নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে হেনস্তার ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া মার্জিয়া আক্তার ওরফে শিলা আক্তার সায়মার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক (প্রথম আদালত) দেলোয়ার হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। 

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তা, মারধর ও শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় হেনস্তাকারী মার্জিয়া আক্তার ওরফে শিলা আক্তার সায়মাকে গ্রেপ্তারের পর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। পরে তাঁকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল আসামিকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ৩ দিনের রিমান্ডে পাঠান। 

নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত

রায়পুরায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, নিখোঁজ বুলবুলের খোঁজ মেলেনি ৫ দিনেও

শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

রায়পুরায় ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত

নরসিংদীতে সারোয়ার হত্যা: আর্থিক বিরোধে খুন, গ্রেপ্তার ২

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী