হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীর আলোকবালীতে ফের সংঘর্ষ: গুলিতে যুবদল নেতা নিহত, আহত ১০

নরসিংদী প্রতিনিধি

নিহত সাদেক হোসেনের লাশ সামনে রেখে আহাজারি করছেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষের সময় গুলিতে সাদেক হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে দুই পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত সাদেক হোসেন আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাদেক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে একই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় এর আগে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে আরও দুজন নিহত হন। আজকের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই

রেলস্টেশনের বাক্প্রতিবন্ধী বৃদ্ধাকে কিলঘুষি, ভিক্ষা করে জমানো টাকা লুট

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

মাধবদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে গ্রাম থেকে শহরে মাদকের ভয়াবহ বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাই