হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানের সময় আটকের পর এক নারী মাদক কারবারি ও এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন কালা মিয়া (৪০) ও রুশানা (৬০)।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পৌর রাজনগর এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন ও তাঁর টিম তাঁকে সহায়তা করে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

ইউএনও মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালা মিয়া ও রুশানাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় কালা মিয়াকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রুশানাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তী সময়ে সাজা পরোয়ানা মূলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

ট্রেনের ছাদে যাত্রার সময় বজ্রপাত, যুবকের মৃত্যু

নরসিংদীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধর্ষণের ঘটনা সালিসে মিটমাটের আয়োজন বিএনপি নেতাদের, আত্মহত্যার চেষ্টাকারী তরুণী আইসিইউতে

নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

‘ইত্যাদি’ অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নরসিংদীতে চিংড়ি মাছে জেলি মেশানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শিগগির নতুন ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীতে আলোচনায় ‘মানিক-রতন’