হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শ্রমিকের মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে রাকিবুল হাসান ও রুবেল মিয়া নামের দুই সহোদর শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে অহিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

রাকিব ও রুবেল পটুয়াখালীর মির্জাপুর উপজেলার রাণীপুর গ্রামের মৃত সোহরাব ফরাজীর ছেলে। তাঁরা দুই ভাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন গভীর নলকূপ স্থাপনে নিয়োজিত ঠিকাদারের অধীনে কাজ করতেন। সঙ্গে ছিলেন আরও ১০-১২ জন শ্রমিক।

এলাকাবাসী জানায়, লোহার পাইপ সোজা করার সময় বিদ্যুতের তারের সঙ্গে আটকে গিয়ে বিদ্যুতায়িত হন দুই ভাই। বাড়ির লোকজন তাঁদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, নলকূপ স্থাপনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ তাঁদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

রায়পুরায় অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া