হোম > সারা দেশ > নরসিংদী

নিখোঁজের ৫ ঘণ্টা পর প্রতিবেশীর ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর প্রতিবেশী ভাড়াটিয়ার ঘর থেকে সায়মা জাহান নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার যোশর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। 

এ তথ্য নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া। নিহত সায়মা উপজেলার যোশর ইউনিয়নের যোশর মুন্সিবাড়ী এলাকার সারোয়ার জাহানের মেয়ে। সে পাশের চর মরজাল মডেল কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সায়মা জাহান। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাঁর সন্ধান না পেয়ে পাশের বাড়ির ভাড়াটিয়া হানিফা মিয়ার শিশুসন্তানকে জিজ্ঞেস করলে সায়মা তাদের ঘরে আছে বলে জানায়। পরে প্রতিবেশী আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া হানিফা মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আলমারিতে বস্তাবন্দী অবস্থায় সায়মা জাহানের মরদেহ পাওয়া যায়। এ সময় ভাড়াটিয়া হানিফা মিয়া ও তার স্ত্রী শেলী বেগমকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু সায়মার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত শিশুর স্বজনেরা বলছে, সায়মা জাহানের কানে স্বর্ণের দুটি দুল ছিল। ওই দুল দুটি নিতে গিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় অভিযুক্ত হানিফা ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি।’

নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত

রায়পুরায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, নিখোঁজ বুলবুলের খোঁজ মেলেনি ৫ দিনেও

শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

রায়পুরায় ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত

নরসিংদীতে সারোয়ার হত্যা: আর্থিক বিরোধে খুন, গ্রেপ্তার ২

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী