হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ২ 

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় হিরণ খন্দকার (৫৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার লাখপুর শিমুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন। 

নিহত হিরণ খন্দকার উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের হাসেন আলী খন্দকারের ছেলে। অপর দুই আহত আরোহী হলেন দুলালপুর ইউনিয়নের নান্দিরগাও এলাকার রবিন ও হৃদয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে লাখপুর শিমুলিয়া বাজারের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন হিরণ খন্দকার। পায়ে হেঁটে বাজারের শেষ মাথায় আসতেই লাখপুর নদীর ঘাটমুখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় আহত দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে এলাকার একটি ক্লিনিকে পাঠায়। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’