হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে বাসচাপায় ১ জন নিহত

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় আব্বাস আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্বাস আলী (৬০) উপজেলার পুটিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে আব্বাস আলী বাড়ি থেকে নরসিংদী সদরে যাওয়ার উদ্দেশে বের হন। তিনি সৈয়দনগর বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ইটাখোলা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূর হায়দার তালুকদার জানান, মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্বাস আলী। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’