হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন

নরসিংদী প্রতিনিধি

ভূমিকম্পে ঘরের দেয়ালে ফাটল ধরেছে। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণ, ফাটল ধরা সরকারি-বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনা চিহ্নিতকরণে কাজ করছে জেলা প্রশাসন। এ ছাড়া ভূমিকম্পে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

ভূমিকম্পে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারটি আবাসিক ভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসে ফাটলসহ শতাধিক ভবনে ছোট ছোট ফাটল পাওয়া গেছে। অনুসন্ধানের পর সুনির্দিষ্ট তথ্য জানাবে জেলা প্রশাসন।

এদিকে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে আগুনে ক্ষতিগ্রস্তের পর জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ গতকাল শুক্রবার রাতেই মেরামত হয়েছে।

ভূমিকম্পে হতাহতদের ব্যাপারে নরসিংদী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মনোয়ার হোসেন বলেন, এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন কেউ নেই, দু-একজন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। নরসিংদী শহরে হেলে পড়া ভবন, ফাটল ধরা ভবন চিহ্নিত করতে পৌর নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। পরবর্তীকালে জেলা পর্যায়ের কমিটি মোট ক্ষতির পরিসংখ্যান নির্ধারণ করবে।

নরসিংদীর ৫টি আসন: আ.লীগের ভোটে নজর সবার

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তুচ্ছ বিরোধে পরিকল্পিত হামলার অভিযোগ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু

নরসিংদী-২: ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জামায়াতের

নরসিংদীতে মধ্যরাতে গ্যারেজে আগুনে ঘুমন্ত কর্মচারীর মৃত্যু, সন্দেহ হত্যাকাণ্ড

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণের কাজ শুরু

‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ তোরণ গুঁড়িয়ে দিল সওজ, প্রশস্ত হবে সড়ক

নরসিংদী-৩: খেলাফত মজলিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

মৌলভীবাজারের মতো নরসিংদীতেও অবরুদ্ধ জামায়াত প্রার্থী, প্রত্যাহার করেননি মনোনয়নপত্র