হোম > সারা দেশ > নরসিংদী

পৃথক বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদী সংবাদদাতা

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার পৃথক দুই বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং একই এলাকার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তাঁরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসান্না গালিব মিমের মা-বাবা অন্যত্র বসবাস করায় তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর পচন ধরা মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই এই ঘটনা ঘটেছে।

অন্যদিকে একই রাতে খবর পেয়ে পুলিশ শেখ শরিফের বাড়িতে গিয়ে তাঁর কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর অসুস্থ মা বাড়িতে থাকলেও ঘটনাটি টের পাননি। পুলিশের ধারণা, ২৪ ঘণ্টার বেশি হয়নি এই ঘটনার।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রাথমিকভাবে ঘটনা দুটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। দুজনই মাদকাসক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে তাঁরা আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

ট্রেনের ছাদে যাত্রার সময় বজ্রপাত, যুবকের মৃত্যু

নরসিংদীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধর্ষণের ঘটনা সালিসে মিটমাটের আয়োজন বিএনপি নেতাদের, আত্মহত্যার চেষ্টাকারী তরুণী আইসিইউতে

নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

‘ইত্যাদি’ অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নরসিংদীতে চিংড়ি মাছে জেলি মেশানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শিগগির নতুন ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী