হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কমিশনারের মরদেহ উত্তোলন

নরসিংদী প্রতিনিধি

মাধবদীতে দাফনের প্রায় ছয় মাস পর সাবেক পৌর কমিশনার মোবারক হোসেনের লাশ উত্তোলন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ছয় মাস পর সাবেক পৌর কমিশনার মোবারক হোসেনের মরদেহ উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৬ মে) দুপুরে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের জন্য আদালতের নির্দেশে মরদেহ তোলা হয় বলে জানান মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম। মোবারক হোসেন পৌর এলাকার গাংপাড় এলাকার মৃত তালেব হোসেনের মেজো ছেলে।

নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এ মরদেহ উত্তোলন করা হয়। এ সময় মোবারক হোসেনের পরিবারের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, গত ২২ মার্চ সকালে কবরস্থানে মোবারক হোসেনের কবর ডেকে রাখা লোহার খাঁচা ও মাটি সরানো অবস্থায় দেখতে পান স্বজনেরা। এ সময় খোঁড়া কবর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, পোড়া কাঠসহ বিভিন্ন আলামত দেখা যায়। এতে সন্দেহ হলে মৃত মোবারক হোসেনের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশি তদন্তের পর অভিযোগটি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশে দেন। নির্দেশনা অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়।

প্রায় ছয় মাস আগে হঠাৎ স্ট্রোক করে কমিশনার মোবারকের মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে মরদেহ দাফন করেন পরিবারের সদস্যরা। পরে বিভিন্ন আলামত ও সন্দেহবশত আদালতে যায় বলে জানান নিহতের ছেলে আবির হোসেন।

মাধবদীতে পৌর বর্জ্যের দুর্গন্ধ ও দূষণের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর বেলাবোতে ছাত্রদলের কমিটি ঘিরে বিক্ষোভ, সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

কারখানার বর্জ্যে নদীর পানি ‘আলকাতরা’

শতাধিক ছাগলের মৃত্যু: নরসিংদীর গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

নরসিংদীতে অজ্ঞাত রোগে শতাধিক ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত খামারিরা

কৃষককে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

রংপুরের মিঠাপুকুর: মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে আলু রপ্তানি বন্ধ

অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণা, ডিবি সোর্সসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে জ্বালানি তেলের সংকট, পেট্রলপাম্পে দীর্ঘ লাইন