হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে মব সৃষ্টি করে হত্যা মামলার আসামি ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল সোমবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আব্দুল খালেদের ছেলে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় ডজনখানেক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক এই আসামিকে পুলিশ খুঁজছিল।

গতকাল রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় শামীম মিয়াকে গ্রেপ্তার করার পর তাঁর অনুসারীরা পুলিশকে অবরুদ্ধ করে ফেলেন।

একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানে শামীমকে গ্রেপ্তার করার পর তাঁর অনুসারীরা পুলিশের ওপর মব সৃষ্টি করে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১২ জনকে আটক করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

এদিকে রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও আটকের পর পালিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে বহিষ্কার করেছে যুবদল। আজ বিকেলে যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিবৃতিতে এই কথা জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সোনারগাঁয়ে নগদের অফিসে হামলা, টাকা ও মালপত্র লুট

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া ১১টি গুলি উদ্ধার

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সাত খুনের মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

জেল খাটতে কেমন লাগে—কৌতূহল মেটাতে শিশু হোসাইনকে খুন করে ৬ কিশোর

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লি পরিদর্শনে বস্ত্র ও পাটমন্ত্রী

এসএসসি পরীক্ষার হলের সামনে বিএনপির দুই পক্ষের হাতাহাতি

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, সচিবসহ ১১ জনকে অব্যাহতি