হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ফের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অভিযুক্ত আনোয়ার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত আনোয়ারকে (৪৮) আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে গতকাল শনিবার সকালে ফতুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত আনোয়ার একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটে হিসেবে বসবাস করেন। নির্যাতিত শিশুটির বাবা-মা উভয়ই কর্মজীবী। গতকাল সকালে শিশুর বাবা-মা কর্মস্থলে চলে যান। বেলা ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির কক্ষে প্রবেশ করেন আনোয়ার। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

রাতে শিশুর বাবা-মা বাড়ি ফিরলে শিশুটি তাঁদের বিষয়টি জানায়। সকালে থানায় মৌখিক অভিযোগের পরপরই পুলিশ আনোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫

দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ