হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

ডুবে যাওয়া বাল্কহেড। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডের দুজন স্টাফ নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ দুজন হচ্ছেন, পটুয়াখালী জেলার জহিরুল (২৫) ও ঝালকাঠি জেলার হাসান (২০)।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী সুন্দরবন ১৬ নামের লঞ্চ ডকইয়ার্ডের সামনে নোঙর করে রাখা বাল্কহেড এম বি কাসফা সাহানাকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। ভেতরে থাকা পাঁচজন স্টাফের মধ্যে তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের ধারণা ভেতরেই আটকে আছেন দুজন। তবে দুপুর পর্যন্ত তাঁদের পাওয়া যায়নি।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, ঘন কুয়াশায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। ধাক্কা দেওয়া লঞ্চটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান আছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘নিখোঁজ দুজন স্টাফ যেই কক্ষে ঘুমিয়ে ছিলেন, সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। তীব্র ঠান্ডার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে আমাদের উদ্ধার অভিযান চলমান আছে।’

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, মৃত্যু

চুরির মামলায় ২ পুলিশ কারাগারে

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

ব্রহ্মপুত্র নদ পারাপার: ৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো, দুর্ভোগ

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই: রেলমন্ত্রী