হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মনিরুল আলম সেন্টু। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।  

আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ভুলবশত বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।

এর আগে গতকাল বিজ্ঞপ্তিতে সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁর প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। পরে এটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।  

উল্লেখ্য, মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি। ২০১৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ–৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের প্রচারকাজে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সেন্টু আওয়ামী লীগে যোগ দেন।

সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন সেন্টু।

সাড়ে ৮ ঘণ্টায় কমেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

রূপগঞ্জের আলোচিত হেকমত হত্যা মামলায় প্রধান আসামি সবুজের মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হাতে যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে দেড় ডজন মামলার আসামি ‘টেনশন গ্রুপের’ প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জে জামানত হারিয়েছেন সাবেক চার এমপি-মন্ত্রী

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জের চারটি আসনে বিএনপি, একটিতে এনসিপির জয়

রূপগঞ্জে নিজ গ্রামের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার

নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর