হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার এক যুবক মারা গেছেন। প্রায় ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার ঈদের দিন রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম হিরু (২২)। তিনি ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।

এর আগে ২২ মে বিকেলে ফতুল্লার একটি গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে হিরুর বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী হিরুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হিরুর মৃত্যুর বিষয় নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫

দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ