হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে: শামীম ওসমান 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান এমপি বলেছেন, ‘দেশের ওপর যে পাখিটা উড়ছে, ওর প্রতিনিধি যেভাবে পাকবাহিনীকে ব্যবহার করেছিল, ঠিক তেমনি এখন ব্যবহার করছে বিএনপি-জামায়াতদের। তাদের লিস্টে আমার নামও আছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে। আমি মরে গেলে দেশের কিছুই হবে না। তিনি (শেখ হাসিনা) থাকলেই দেশ ঠিক থাকবে।’ 

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ-৪ আসনের সিদ্ধিরগঞ্জে ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার স্টেশন এলাকায় নৌকা প্রতীকের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

একেএম শামীম ওসমান বলেন, ‘১৯৭০ সালের নির্বাচন যেমন স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনি আসন্ন নির্বাচনও স্বাধীনতা রক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে এক অদৃশ্য শক্তির সঙ্গে খেলছি। এই অদৃশ্য শক্তি চাচ্ছে এবার যেন ঠিকমতো ভোট না পড়ে। এই শক্তিটা চাচ্ছে বিএনপি-জামায়াতের মাধ্যমে নাশকতা ঘটিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে। আমাদের তা মোকাবিলা করতে হবে।’ 

তিনি বলেন, ‘আমি রাজনীতিকে ধান্দা হিসেবে নিইনি। আর আমি টাকা দিয়ে রাজনীতি পছন্দ করি না। আমি সারাক্ষণ কর্মী নিয়ে থাকি। আমি এমন কর্মী তৈরি করি নাই, যে কর্মী টাকা নিয়ে কাজ করে। আমি ধান্দা করলে ২০২৩ সালে এসে বাড়িঘর বন্ধক রাখতে হতো না। এ নিয়ে আমার আফসোস নেই। আমার বাবাও ১৯৭৪ সালে বাড়িঘর বন্ধক রেখেছিল।’ 

 এ সময় শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নাসিক ৬ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার