হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত ডাকাত সদস্যকে আটকের ঘটনায় সংঘবদ্ধ এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়। আজ শুক্রবার রাত ৯টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলো, মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।

জানা গেছে, এশিয়ান হাইওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়া নিয়মিত বিদেশফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতেরা সর্বস্ব লুট করে।

এদিকে আজ পাকুন্দা ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়ার সময় টর্চলাইট জঙ্গলের দিকে জ্বালাতেই ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীকালে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধরে গণপিটুনি দেয়। এলাকাবাসীর গণপিটুনির সময় ডাকাতদের পুলিশ গাড়িতে করে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ মানুষ তাদের গণধোলাই দেওয়ায় তারা আহত হয়েছে, আটক ডাকাতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলার পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

ত্বকী হত্যার ১৩ বছর, আদালতে আজও জমা পড়েনি অভিযোগপত্র

সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

১০৯ জনকে ভুয়া দাবি করা ব্যক্তিই ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র তালিকায়

নির্ধারিত সময়ে অফিস না খোলা: সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে অনিয়ম, ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, কর্মকর্তারা অনুপস্থিত

ব্যবসায়ী নেতা হাতেমকে ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপি অবরুদ্ধ, হাতাহাতি

নারায়ণগঞ্জে অবৈধ দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম দিলেন এমপি