হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সড়কের পাশে পড়ে ছিল স্কচটেপে মোড়ানো লাশ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

নিহত সোহেল উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও সোহেলের পরিবার জানায়, গতকাল সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। রাত ৮টার পর কল দিয়েও পাওয়া যায়নি।

সকালে পরিবারের সদস্যরা খবর পান তাঁর মরদেহ পাওয়া গেছে মুছারচর উত্তরপাড়া রাস্তার ঢালে।

স্ত্রী রাজিয়া আক্তার বলেন, ‘আমার স্বামীর নির্মম এ হত্যার ন্যায়বিচার চাই। আমার দুই মেয়ে লামিয়া (১৫) ও সুরাইয়া (১০) এখন তাদের কে দেখবে।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে করার অভিযান চালাচ্ছে পুলিশ।

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

ত্বকী হত্যার ১৩ বছর, আদালতে আজও জমা পড়েনি অভিযোগপত্র

সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

১০৯ জনকে ভুয়া দাবি করা ব্যক্তিই ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র তালিকায়

নির্ধারিত সময়ে অফিস না খোলা: সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে অনিয়ম, ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, কর্মকর্তারা অনুপস্থিত

ব্যবসায়ী নেতা হাতেমকে ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপি অবরুদ্ধ, হাতাহাতি

নারায়ণগঞ্জে অবৈধ দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম দিলেন এমপি