হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তার ফারুক। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুটি গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফারুক (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহর নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হকসহ একদল পুলিশ মহজমপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ফারুককে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

ডিজেল সংকট, নারায়ণগঞ্জ শহর-বন্দরে নদী পারাপারে ট্রলার বন্ধের উপক্রম

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সোনারগাঁয়ে বৈশাখের প্রথম দিনে বউ মেলা

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার

স্বাভাবিক মৃত্যু বলে লাশ হস্তান্তর, গোসল করাতে গিয়ে মিলল আঘাতের চিহ্ন