হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আরসাপ্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আরসাপ্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ কারাগারে। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন আরসাপ্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী, তাঁর সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ১৭ মার্চ দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের একটি ভবন থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী, পরিবারের সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

একই দিন ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার ১৫ তলা গার্ডেন সিটির ১০ তলার ফ্ল্যাট থেকে দুই নারী এবং দুই পুরুষসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই গণ-অভ্যুত্থান: গুলিবিদ্ধ হয়ে সুমাইয়ার মৃত্যুর দুই বছর, বিচারের আশায় পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, বাড়ছে শঙ্কা

সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই কারবারির

সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে