হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাবির বাসে সংঘবদ্ধ হামলা, ৭ শিক্ষার্থী আহত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে সংঘবদ্ধ হামলায় সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে। 

আহত একজন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান শুভ। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। 

উয়ারি-বটেশ্বর রুটের বিকেলের শিফটের (৪টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছাড়ে) বাসে এ হামলা হয়। 

প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আহত আশিকুর রহমান বলেন, ‘একজন মোটরসাইকেল আরোহী সাইড না দিয়ে বাজে আচরণ করলে চালকের সঙ্গে ঢাবির বাস ড্রাইভারের বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। এরপর ওই মোটরসাইকেল আরোহী বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে গ্লাস ভেঙে কয়েকজন মেয়ে আহত হয়। এরপর বাসের বাকিরা প্রতিবাদ জানালে স্থানীয় আরও অনেকে জড়ো হয়ে বাসে ভাঙচুর করে।’ 

গাড়ির চালকের সূত্রে উয়ারি-বটেশ্বর পরিবারের সভাপতি মারুফ আহমেদ বলেন, ‘ভূলতা ফ্লাইওভারের নিচে আমাদের গাড়ি থামে। ওখানে শিক্ষার্থীরা নামেন। আজকে আমাদের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের কোনো কারণে ঝামেলা হয়। এতে মোটরসাইকেল আরোহীর পেছনে বসা লোক বাসের গ্লাস লক্ষ্য করে ইট ছোড়ে। ফলে কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা নেমে তাদের শাসান। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক আরও অনেকজনকে জড়ো করে বাস ভাঙচুর করে। সেখানে জ্যাম থাকায় আমাদের গাড়ি সরে যেতে পারেনি।’ 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘মূল ঘটনা জানা যায়নি। একেকজন একেক কথা বলছেন। তবে আহত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশকে অবহিত করা হয়েছে যেন ঘটনাটির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’ 

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি