হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর মতো: গোলাম পরওয়ার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জামায়াতের জনসভা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিএনপি এখন বলে ফ্যামিলি কার্ড দেবে। এটা ভুয়া, ভুয়া। ভুয়া বলারও তো একটা লিমিট আছে। দেশে মানুষ আছে ১৮ কোটি, অথচ তাঁরা নাকি ৫০ কোটি কার্ড দেবেন। ভুলে গেলে চলবে না ইতিপূর্বে আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন, বেকার ভাতা দেবেন। সেই ভাতার রেজাল্ট কোথায়? মূলত আপনাদের এই আশ্বাস হচ্ছে, শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর মতো আশ্বাস।’  

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ট্রাকস্ট্যান্ড মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিএনপির নতুন সভাপতি তারেক রহমান তাঁর এক বক্তব্যে বলেছেন, ‘জামায়াতও আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। তখন আমরা কেন পদত্যাগ করিনি? তারেক রহমানের ওই বক্তব্যের জবাবে আমাদের আমির বলেছেন, ওই সময় দুর্নীতির সাগরের মধ্যে জামায়াত যে সৎ থাকতে পারে, সে জন্য আমাদের কেউ পদত্যাগ করে নাই। তখন সাধারণ মানুষকে ভুল বুঝানো হয়েছিল যে দাড়িওয়ালা-টুপিওয়ালাদের দেশ পরিচালনা করার যোগ্যতা নাই। আমরা সেটির প্রমাণ দিয়েছি।’  

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৪ বছর যারা এই দেশ শাসন করেছে, তাদের এখন লাল কার্ড দেখাতে হবে। তারা নৈতিকতা, দেশপ্রেম, সততা আর মানবিকতায় ব্যর্থতা দেখিয়েছে। এ দেশকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি শাসন করেছে। এই তিন দলকে যদি প্রশ্ন করা হয়, রাষ্টক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি, দলীয়করণ আর নির্যাতন করে নাই? তখন তারা উত্তর দিতে পারবে না। এর অন্যতম কারণ প্রতিটি দল শোষণ করেছে। তাই সেই ফেলু ও শাসক পার্টিদের নিয়ে আর দেশ পরিচালনা চলবে না।’  

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান এবং ৫টি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা।

ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত

নারায়ণগঞ্জে জামায়াত কর্মীর বাড়িঘরে হামলা, আহত ৬

নারায়ণগঞ্জে চলন্ত গাড়িতে বিএনপি কর্মীদের লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি

ব্যানারে নামের সিরিয়াল নিয়ে মারামারি, নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

শটগান কেনার আলোচনার ভিডিও ভাইরাল: নারায়ণগঞ্জের সেই বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতার স্বপ্ন পূরণ হবে না: সৈয়দ রেজাউল করীম

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল পাঁচটি দোকান

সোনারগাঁয়ে ৩ গ্রামের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় শ্রমিক নিহত