হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোর থেকে ১৪ কিলোমিটার যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে সোনারগাঁওয়ের চৈতী গার্মেন্টস এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার সড়কজুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানবাহন আটকে থাকতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য দেখা গেছে।

এদিকে চার দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে পরিবহন ও যাত্রীর চাপ। পাশাপাশি টিকিট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

কুমিল্লার উদ্দেশে সাইনবোর্ড এলাকা থেকে বাসে উঠেছেন জিয়াউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক ঘণ্টায় চিটাগং রোডে এসে পৌঁছাইছি। বাকি পথ যেতে আরও কতক্ষণ লাগবে কোনো ধারণাই করতে পারছি না।’

শাহজাহান নামের আরেক যাত্রী বলেন, ‘টানা চার দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজট আর অতিরিক্ত গরমের কারণে এখন অসুস্থ হয়ে যাচ্ছি সবাই।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ, আরেক দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। কিছু গাড়ি উল্টো পথে প্রবেশ করায় এই যানজট আরও তীব্র আকার ধারণ করেছে।’

তিনি আরও বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগির যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।’

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত