হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জখম হওয়া সজীব। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম সজীব। তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমান ও সেতেরা বেগমের ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিবরণীতে সজীবের মা সেতেরা বেগম উল্লেখ করেন, তাঁর সাত বছরের মেয়ে হুমায়রা আক্তারকে প্রতিবেশী শুক্কুর আলীর পরিবার হত্যা করে লাশ গুম করে। এ ঘটনায় ২০২২ সালের ২৯ জুলাই তিনি সোনারগাঁ থানায় হত্যা মামলা করেছেন। মামলার আসামিরা সম্প্রতি আদালত থেকে জামিনে বেরিয়ে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, আজ রোববার দুপুরে ইসলামপুরে আনন্দ শিপইয়ার্ড এলাকা দিয়ে যাওয়ার সময় সজীবকে পরিকল্পিতভাবে শুক্কুর আলী ও তাঁর ছেলেসহ কয়েকজন পথরোধ করে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এ সময় মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে সজীবকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তাঁরা। পরে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান তাঁরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

ডিজেল সংকট, নারায়ণগঞ্জ শহর-বন্দরে নদী পারাপারে ট্রলার বন্ধের উপক্রম

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সোনারগাঁয়ে বৈশাখের প্রথম দিনে বউ মেলা

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার

স্বাভাবিক মৃত্যু বলে লাশ হস্তান্তর, গোসল করাতে গিয়ে মিলল আঘাতের চিহ্ন