হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে (সজীব) মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গতকাল রাতেই মুচলেকা নিয়ে আত্মীয়ের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল রোববার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে আনে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিন্টো রোড ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বিএনপি সরকার গঠনের পর একটি বড় শিল্প গ্রুপের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খাইরুল। টাকা না দেওয়ায় গাড়ি আটকে রাখা হয়। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেন খাইরুল। তাঁর বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

ডিবি আটক করার পর জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খাইরুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর অপকর্মের দায় সংগঠন নেবে না।

অবৈধ গ্যাস ইস্যুতে তিতাসের কর্মকর্তাদের ‘পেটানোর’ নির্দেশ বিএনপি এমপির

নারায়ণগঞ্জে পুলিশে কর্মরত ‘গোপালিদের’ তালিকা চাইলেন বিএনপির এমপি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, বিচার চেয়ে টিসি পেল ভুক্তভোগী

তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের লুটপাট, মালামাল ফেরতের দাবি ছাত্রশক্তির

ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জে জুলাইয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৮

সিদ্ধিরগঞ্জে যুবককে আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ৭ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের অনুষ্ঠানে ককটেল নিক্ষেপ, আটক ২