হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত, আহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মোল্লারচরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার সোনারগাঁয় উপজেলার আমগতি গ্রামের সোহান ও উজ্জ্বল। এ ঘটনায় আহত ব্যক্তি মিঠু হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। ধাক্কা দেওয়া নসিমনটি আটকের চেষ্টা চলছে।

আহত মিঠু বলেন, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে এলে একটি নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে ভর্তি করার পর উজ্জ্বল মারা যান।

গ্যাসসংকটে নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন, কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই গণ-অভ্যুত্থান: গুলিবিদ্ধ হয়ে সুমাইয়ার মৃত্যুর দুই বছর, বিচারের আশায় পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, বাড়ছে শঙ্কা

সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই কারবারির

সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড