হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই করা পিস্তলটি উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে ডিউটিরত এক পুলিশ সদস্যকে কুপিয়ে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, গতকাল সোমবার সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে শীতলক্ষ্যা ফাঁড়ির এএসআই লুতফর মণ্ডলপাড়া ব্রিজ থেকে নগর ভবনের দিকে ডিউটিরত অবস্থায় ছিলেন। এ সময় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে ও ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। একপর্যায়ে তারা তাঁর কাছে থেকে সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, থানা-পুলিশ এবং ডিবি টিম যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বন্দর থানা এলাকা থেকে মিশান ওরফে বিশাল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার করা মিশানের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত চাপাতি, ছুরি এবং অন্যান্য অস্ত্রও জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশ সদস্যের পিস্তল ছিনতাই

ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

ত্বকী হত্যার ১৩ বছর, আদালতে আজও জমা পড়েনি অভিযোগপত্র

সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

১০৯ জনকে ভুয়া দাবি করা ব্যক্তিই ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র তালিকায়

নির্ধারিত সময়ে অফিস না খোলা: সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে অনিয়ম, ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, কর্মকর্তারা অনুপস্থিত