হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় ভুয়া চিকিৎসকের তিন মাসের কারাদণ্ড

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মো. সফিকুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

সফিকুল ইসলামকেকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি যশোরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বেলাল ও পুলিশসহ বিভিন্ন কর্মচারীরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় নুর মদিনা হাসপাতালে অভিযান চালিয়ে সফিকুল ইসলামকে আট করা হয়। পরে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আফরিন জাহান আরও বলেন, ভুয়া চিকিৎসক সফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে রোগীর চিকিৎসা করতেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারী শ্রমিকের

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাশকতার মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

লোহাগড়ায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক