হোম > সারা দেশ > নড়াইল

নবগঙ্গা নদীতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নবগঙ্গা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে মল্লিকপুর ইউনিয়নের হাট পাচুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল্লাহ (১৪) মধ্য পাঁচুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে হাট পাচুরিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বন্ধুদের সঙ্গে গোসল করার জন্য নবগঙ্গা নদীতে যায় আব্দুল্লাহ। সে তার বন্ধুদের সঙ্গে নদীতে নামলে বন্ধুরা উঠতে পারলেও আব্দুল্লাহ উঠে আসেনি। বিষয়টি টের পেয়ে বন্ধুরা খোঁজাখুঁজির একপর্যায়ে পানি থেকে তাকে তুলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ খবর পেয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারী শ্রমিকের

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাশকতার মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

লোহাগড়ায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক