হোম > সারা দেশ > নড়াইল

চিত্রার ভাঙনের মুখে বসতঘর, আতঙ্কে নদীতীরের মানুষ

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামে চিত্রা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে কয়েকটি বসতঘর ও নদীতীরের গাছপালা। এতে আতঙ্কে আছে স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

সরেজমিনে জানা গেছে, কয়েক দিন আগের ভারী বৃষ্টি ও চিত্রার তীব্র স্রোতের কারণে নদীতীরে ভাঙন শুরু হয়েছে। ধোন্দা গ্রামের মো. হারুন শেখের বাড়িসহ বেশ কয়েকটি বসতভিটা, মেহগনি বাগান, গাছপালা ভাঙনের মুখে পড়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে গ্রামের মধ্য দিয়ে চলা নড়াইল-মাগুরা সড়ক। 

ধোন্দা গ্রামের মো. হারুন শেখ বলেন, ‘ভাঙনে বসতভিটার একটা অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙন অব্যাহত থাকলে আমার পুরো পাকাঘর নদীগর্ভে চলে যাবে।’ 

মো. ইমরান নামের ধোন্দা গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীভাঙন থেকে রক্ষা পেতে সরকারের কাছে অনেক দিন ধরে আবেদন করে আসছিলাম। এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেকোনো সময় আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যেতে পারে। এখন খুব আতঙ্কের মধ্যে আছি।’ 

নড়াইলের শাহবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, ‘চিত্রা নদীতে আগে এমন ভাঙন দেখা যায়নি। এখন ধোন্দা গ্রামের পাশে চিত্রা নদীতে যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে আস্তে আস্তে ভয়ংকর রূপ নিচ্ছে। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর অস্তিত্বের সংকটে পড়বে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’ 

নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ‘নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রকল্প প্রস্তুত করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্প পাস হয়ে এলে দ্রুতই কাজ শুরু করা যাবে।’

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারী শ্রমিকের

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাশকতার মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

লোহাগড়ায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক