হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ডোবা থেকে ওয়াদুদ শেখ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার তালবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওয়াদুদ শেখ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বাসিন্দা। আজ দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের বৃদ্ধ ওয়াদুদ শেখ গতকাল শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন আজ সকালে বাড়ির লোকজন তাঁকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। পরে বাড়ির পাশে থাকা একটি ডোবায় তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ডোবা থেকে লাশ উদ্ধার করে।

লোহাহড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারী শ্রমিকের

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাশকতার মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

লোহাগড়ায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক