হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পার-শালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু ফাতেমা খানম উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের মো. ফজলু রহমানের মেয়ে। 

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। 

একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

লোহাগড়া থানার পরিদর্শক (অপারেশন) মো. মেহেদী হাসান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনি ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারী শ্রমিকের

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাশকতার মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

লোহাগড়ায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক