হোম > সারা দেশ > নড়াইল

মধুমতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদী থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিল্লাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ঘাঘা এলাকায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে। তবে মরদেহের নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নড়াইলে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নড়াইলে গভীর রাতে ডেকে নিয়ে ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ

গাছ লাগানোর আহ্বানে নড়াইলে শুরু সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

নড়াইলে বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল দুই দিনের রিমান্ডে

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আটক, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু