হোম > সারা দেশ > নড়াইল

নড়াইল পৌরসভার কাউন্সিলর জুয়েল গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন জুয়েলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট নড়াইলের মাদ্রাসা বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০০ থেকে ৫০০ জনকে। 

ওসি আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মুজাহিদুর রহমান পলাশ। গ্রেপ্তার জুয়েল এ মামলার ৩৪ নম্বর আসামি।

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারী শ্রমিকের

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাশকতার মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

লোহাগড়ায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক