হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

­­­নওগাঁ প্রতিনিধি

গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। আজ শনিবার দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মামুদপুর বাজার ও সরদারপাড়া এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলার মামুদপুর এলাকার মাতাব্বর হোসেন (৪৮) ও নিতাই চৌধুরী (৪২), শম্ভুপুর এলাকার শরিফুল ইসলাম (৩৪), হবিগঞ্জের অপু দেব (২৯), মাধবপুর উপজেলার রিপন পাল (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ পাল (২১)।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের ব্যাকডালা ও কার্টনের ভেতরে লুকিয়ে রাখা ১১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানানো হয়েছে।

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম