হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় পানির কূপে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় পানির কূপে পড়ে আব্দুস সাত্তার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ঘাটনগর গ্রামের কানাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। 

খবর পেয়ে কূপ থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। আব্দুস সাত্তার কানাপাহাড় এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাসুদ রানা। 

স্থানীয় ও মৃতের পরিবার জানায়, আজ বেলা ১১টার দিকে কাচারিপাড়া মসজিদের একটি কূপের পানি পরিষ্কার করার জন্য আব্দুস সাত্তার সেখানে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে কূপের ভেতরে পড়ে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কূপের ভেতর থেকে মৃত অবস্থায় সাত্তারকে উদ্ধার করে। 

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে পানির কূপে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

মান্দায় মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন আটক

কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫

বিদায়ের সুর আর রক্তিম সিঁদুর খেলায় মাতোয়ারা নওগাঁর নারীরা

নওগাঁর মান্দা: হাটবাজারের উন্নয়নের লাখ লাখ টাকা নয়ছয়

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের