হোম > সারা দেশ > নওগাঁ

নাতির ভাসমান মরদেহ দেখে সহ্য করতে না পেরে দাদারও মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে পুকুরে নাতির মরদেহ ভাসতে দেখে সহ্য করতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দাদা। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন নাকইল গ্রামের শামসুদ্দিনের ছেলে সাব্বির রহমান (১৫) এবং তার দাদা আছির উদ্দিন (৫৫)।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন দাদা আছির উদ্দিন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির রহমানের লাশ উদ্ধার করে।

ওসি হাবিবুর রহমান বলেন, সাব্বিরের মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

নওগাঁয় চার হত্যাকাণ্ড, থামছে না স্বজনদের আহাজারি

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

রাণীনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাণীনগরে ২০০টি ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নওগাঁয় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা

‘অক্সিজেনের অভাবে’ রোগীর মৃত্যু, স্বজন-নার্সদের পাল্টাপাল্টি কর্মসূচি

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

রাণীনগরে ধানখেতে ছড়িয়ে পড়ছে পাতা ঝলসানো রোগ, ওষুধ ছিটিয়েও মিলছে না রেহাই

প্লাটিনাম কয়েনের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪