হোম > সারা দেশ > নওগাঁ

ভেঙে গেল বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং সকাপ, বগি রেখেই ছেড়ে যায় ট্রেন 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে প্রায় দেড় ঘণ্টা চলাচল বন্ধ ছিল। পরে ত্রুটিপূর্ণ বগি রেখেই রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। 

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে লাইনের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।

রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার মানিক হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৫৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ১০টা নাগাদ রাণীনগর স্টেশন ছেড়ে যাওয়ার পর বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের ‘ক’ নম্বর বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যায়। এ সময় পেছনের বগিতে থাকা গার্ড বুঝতে পেরে ভ্যাকম টেনে ট্রেনটি থেমে দেয়। এতে ট্রেনটি মাঝ পথেই থেমে গেলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। 

পরে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রায় আধা ঘণ্টা পর ত্রুটিপূর্ণ পেছনের বগি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। ঘণ্টা দেড় কের মধ্যেই সান্তাহার থেকে আলাদা ইঞ্জিন নিয়ে এসে ত্রুটিপূর্ণ ওই বগিটি রাণীনগর স্টেশনে নিয়ে এসে লাইন ক্লিয়ার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা