হোম > সারা দেশ > নওগাঁ

ফকিরনী নদীতে সিদ্দিকুরের লাশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

কিশোরের মরদেহ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর মান্দা উপজেলায় ফকিরনী নদী থেকে সিদ্দিকুর রহমান (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার চকশৈল্যা বাজারসংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়।

সিদ্দিকুর রহমান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সে মানসিক ভারসাম্যহীন ছিল এবং সাঁতার জানত না।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘সিদ্দিকুরকে দুপুর ১২টার দিকে চকশৈল্যা বাজার এলাকার ব্রিজের ওপর ঘোরাঘুরি করতে দেখা যায়। হঠাৎ করে সে নদীতে লাফ দেয়। পরে পানিতে তলিয়ে যায়।’

খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের ইনচার্জ মতিউর রহমান।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের অভিযানে উদ্ধার হওয়া মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ আটক ৭

রাণীনগরে পরীক্ষামূলক পান চাষে সাফল্য, নতুন সম্ভাবনার আশা

সচেতনতা তৈরির ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

নওগাঁয় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

নওগাঁয় যাত্রী ওঠানো নিয়ে দ্বন্দ্বে বাস-অটোরিকশা চলাচল বন্ধ

শ্মশানঘাটের গাছে ঝুলছিল যুবকের নিথর দেহ, তদন্তে পুলিশ

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নওগাঁর রাণীনগর: খরচের চেয়ে দাম কম, মন খারাপ ধানচাষির

সম্পত্তির জন্য নওগাঁয় পরিবারের সবাইকে গলা কেটে হত্যা