হোম > সারা দেশ > নওগাঁ

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

­­­নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সফাপুর বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো একই গ্রামের আজিজুর রহমানের ছেলে আরাফাত (৬) ও সিরাজুল ইসলামের ছেলে নাঈম (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কয়েকটি শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে আরাফাত ও নাঈম নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন খোঁজা শুরু করলে কিছু সময় পর পুকুরে ভেসে উঠতে দেখা যায় একটি শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, শিশু দুটি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসী পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে একজন শিশুকে উদ্ধার করে। পরে আরেকজনকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা মারা যায়।

এ ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, শিশু দুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে মারা যায়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম