হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় গৃহবধূকে ধর্ষণের দায়ে আব্দুল হালিম (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 
 
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। এ সময় জরিমানার টাকা ধর্ষণের শিকার ওই গৃহবধূকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ঘাটনগর গ্রামের আবু বক্করের ছেলে। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ মে আসামি পোরশায় ওই গৃহবধূর বাড়িতে বেড়াতে যান আব্দুল হালিম। রাত সাড়ে ১১টায় গৃহবধূর কাছে পানি চান তিনি। এ সময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। গৃহবধূ পানি দিতে গেলে জোর করে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী গৃহবধূ আদালতে মামলা করেন। আদালত মামলাটি সংশ্লিষ্ট থানায় রেকর্ডের নির্দেশ দেন। 

তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত চার কর্মদিবসের মধ্যে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আব্দুল হালিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মো. মকবুল হোসেন বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। বিশ্বাস করি, দেশে এখনো ন্যায়বিচার আছে। এই রায়ের মধ্য দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস পাবে না।

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম