হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি। ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাই এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিআরটিসি বাসের সুপারভাইজার রতন কুমার সাহা বলেন, রাজশাহী থেকে নিতপুরগামী বাসটি রাত পৌনে ৯টায় ছেড়ে আসে। রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার ওপর গাছ পড়ে থাকতে দেখে বাসের গতি কমিয়ে দেওয়া হয়। এ সময় একটি মাইক্রোবাসও আটকা পড়ে। মুহূর্তের মধ্যে মুখোশধারী একদল দুর্বৃত্ত বাসে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয়। এ সময় মাইক্রোবাসের চালককে মারধর করা হয়।

জানতে চাইলে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে বাস থামিয়ে ডাকাতির চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপরই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত, সড়ক অবরোধ

বাবা-ছেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, ছেলে নিহত, বাবা আহত

রাণীনগরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাতে ছিনতাই, আহত ২

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত