হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশাচালক যুবককে ধরে নিয়ে বাড়িতে আটকে রেখে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলম মিয়া (৩০)। তিনি উপজেলার পড়শীপাড়া গ্রামের সহরুদ্দিনের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল কাদের (৫৫), মোহাম্মদ মাজাহারুল (৩০) ও মোহাম্মদ ইমরান ইসলাম (২৫)।

পুলিশ জানায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া গ্রামের বাসিন্দা আলম মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আমান মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘদিনের সীমানা-সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার একপর্যায়ে আলম মিয়া প্রতিপক্ষ আমান মিয়ার মা আসিয়া বেগমকে মাথায় আঘাত করেন। এই ঘটনার জেরে আমান মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা আলম মিয়াকে জোরপূর্বক তাঁদের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে বেধড়ক মারধন করেন। এর ফলে ঘটনাস্থলেই আলম মিয়ার মৃত্যু ঘটে।

আলমের মৃত্যুর পর তাঁর মরদেহ বাড়ির উঠানে ফেলে রেখে বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায় সবাই। পরে এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়।

এদিকে যুবককে ঘরে আটকে পেটানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, এক তরুণের ডান হাতে একটি লাঠি। আরেক হাতে মোবাইলে ভিডিও কলে রয়েছেন এক ব্যক্তি। ঘরের মেঝেতে নেতিয়ে পড়ে থাকা আলম মিয়াকে আঘাত করা হচ্ছে। ‘মাথায় বাড়ি দিছিলে’ বলেই আঘাত করতে থাকে।

নিহত ব্যক্তির খালাতো ভাই মেহেদী হাসান বলেন, ‘আমার খালাতো ভাইদের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ এবং আলমের একটি রিকশা ভেঙে দেয়। গতকাল ১১টার দিকে আলম প্রতিপক্ষ ওই ব্যক্তির মাকে আঘাত করে। এর জেরে বেলা ২টার দিকে বাড়ি থেকে তাঁকে ধরে নিয়ে যায়, যা কেউ দেখেনি। বিকেল ৪টার দিকে আমার খালা নাসিমা আক্তার ছেলের খোঁজ শুরু করলে প্রতিবেশীর বাড়িতে আটকে মারধর করার খবর জানতে পারে। পরে সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চাইলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’ তিনি বলেন, ‘আমার খালাতো ভাইয়ের পুরো শরীরে আঘাত রয়েছে। পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, পূর্ববিরোধের জেরে বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে ঘরে আটকে পিটিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি