হোম > সারা দেশ > ময়মনসিংহ

মসিকে ৪ মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় 

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে মোট ৪ মামলায় ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে এ জরিমানা করা হয়। 

জানা যায়, গতকাল রোববার বিকেলে নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৩ মামলায় ৯০০ টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দরা। 

বর্জ্যের সঙ্গে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে চিকিৎসাসামগ্রী

ভালুকায় রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

‘বিয়ের জন্য’ ঋণ না পেয়ে ব্যাংকই লুটের পরিকল্পনা

বর্জ্য সংরক্ষণাগারে মিলছে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসাসামগ্রী, সমালোচনা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’