হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

আজ সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা হয়। অবশিষ্ট একটি বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে। তবে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বগিগুলো ঘটনাস্থলে রেখেই রাত ১২টা ২৫ মিনিটে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। একই সময়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।

ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা জানান, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগতে পারে।’

রেলওয়ে সূত্র জানায়, অবশিষ্ট বগিটি দ্রুত সরিয়ে রেললাইন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

ময়মনসিংহে ৯ দিনে শিশু ধর্ষণ-হত্যা মামলার চার্জশিট

খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেপ্তার ইমাম

ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ

ত্রিশালে শিশু ধর্ষণ: অভিযুক্ত ইমামের সর্বোচ্চ শাস্তির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

উপজেলা প্রশাসনিক ভবন: দুই বছরের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি

ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক

চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তাকে মারধর: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহে লিফট নির্মাণের সময় ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

উপাচার্যের কাছে ৭ দফা দাবি জাককানইবির শিক্ষার্থীদের