হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে মেলায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি

সিয়াম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় মেলায় সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গতকাল সন্ধ্যায় উপজেলার পদুরবাড়ি হাইস্কুল মাঠে এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মুক্তাগাছার পদুরবাড়ি হাইস্কুল মাঠে কয়েক দিন ধরে বৈশাখী মেলা চলছিল। সন্ধ্যা ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একটি পক্ষ সিয়ামকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় সিয়াম মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ভোরে ঢাকায় নেওয়ার পথে সিয়াম মারা যায়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।

ভালুকায় টিনের চালা থেকে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

১৭ ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

ময়মনসিংহে ৯ দিনে শিশু ধর্ষণ-হত্যা মামলার চার্জশিট

খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেপ্তার ইমাম

ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ

ত্রিশালে শিশু ধর্ষণ: অভিযুক্ত ইমামের সর্বোচ্চ শাস্তির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

উপজেলা প্রশাসনিক ভবন: দুই বছরের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি

ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক