হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

আজ সকালে নিলামপট্টি-সাহাপাড়া মোড়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিলামপট্টি-সাহাপাড়া এলাকার বেহাল সড়ক সংস্কার ও দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিলামপট্টি-সাহাপাড়া মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত সড়ক সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম সওদাগর। বক্তব্য দেন ব্যবসায়ী আমিন আল মামুন, কার্তিক সাহা, নূর হোসেন, ফারুক সরকার ও শরাফত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে এলাকাবাসী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। দ্রুত সড়ক সংস্কারকাজ শুরু এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি পেশ করা হয়। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক বলেন, ‘সড়কটির উন্নয়নকাজের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কাজ শুরু করা হবে।’

গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি বিএনপি কর্মীর

হালুয়াঘাটে এনসিপির সমাবেশের আগে রাতের আঁধারে ব্যানার ছেঁড়ার অভিযোগ

কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র তিন বছরের মধ্যেই বদলে যাবে: এমপি বাচ্চু

দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কায় কিশোরীর আত্মহত্যা

ঈশ্বরগঞ্জে মাদক কারবারির বাড়ি ভাঙচুর করে সাইনবোর্ড টানিয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: শিক্ষাছুটি শেষে যোগ দেননি ১৭ শিক্ষক, পাওনা ৬ কোটি

ত্রিশালে উচ্ছেদ অভিযানে ১১৮ শতাংশ খাসজমি উদ্ধার

ময়মনসিংহে গ্যাস-সংকটে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ