হোম > সারা দেশ > ময়মনসিংহ

পরাজিত প্রার্থীর বাসায় মিষ্টিসহ হাজির টিটু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলমের বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু।

সিটি মেয়রের এমন কাজে কিছুটা অবাক হয়ে বিভেদ নিরসনের কথা জানিয়েছেন এহতেসামুল আলম। আর টিটু বলেছেন, দলকে সুসংগঠিত রাখতে ঐক্যের বিকল্প নেই।

গতকাল সোমবার নগরীর কলেজ রোড এলাকায় এহতেসামুল আলমের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন টিটু।

গত শনিবার অনুষ্ঠিত সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাঁচজনের মধ্যে চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে ইকরামুল হক টিটু ১ লাখেরও বেশি ভোটে জয়ী হন।

চলন্ত ট্রেনে শিশুর জন্ম

ভালুকায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করে ৪ আসামির জবানবন্দি

হালুয়াঘাটে বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল জব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের মামুন মারা গেছেন

ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে জাককানইবি ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিদ্যুৎহীন ৪২ ঘণ্টা, বিপাকে মানুষ

এখন থেকে নগরবাসী কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবেন না: মসিক প্রশাসক

নান্দাইলে ভিজিএফের ২ হাজার কেজি চাল জব্দ