হোম > সারা দেশ > ময়মনসিংহ

কলমাকান্দায় পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকা ডুবে ২ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকা ডুবে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা সদরের হরিণধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৮) ও তাঁর ভাই বিপ্লব তালুকদারের ছেলে অমিত তালুকদার (৮)। ঋতু কলমাকান্দা সরকারি কলেজে স্নাতকের এবং অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে হরিণধরা মাস্টারবাড়ি পূজামণ্ডপে একই পরিবারের ছয়জন দুর্গাপূজায় অঞ্জলি দেওয়ার জন্য ছোট একটি নৌকায় করে বের হন। বাড়ির পেছনে কালীবাড়ি খাল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য চারজন সাঁতরে তীরে উঠলেও ঋতু ও অমিত পানিতে ডুবে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন গিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের স্বজন স্বপন তালুকদার বলেন, ঋতু তালুকদার সাঁতার জানত। কিন্তু তার ভাইপো অমিত তালুকদারকে বাঁচাতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত, গুরুতর আহত বাবা হাসপাতালে