হোম > সারা দেশ > ময়মনসিংহ

যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না: ইয়াসের খান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

দূর থেকে হুংকার দিলেও বাংলাদেশে ফেরার সাহস শেখ হাসিনার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ডিসেম্বর নয়, সাহস থাকলে এখনি আসেন। যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না।

চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশে দুর্নীতি, লুটপাট করে পালিয়েছেন, এখন ফেসবুকে হুংকার দেন—এসব বাংলাদেশের মানুষ আর ভয় পায় না। আসব আসব বলে আসবেন না, তা কিন্তু হবে না, আপনাদেরকে আসতেই হবে। আমরা কিন্তু আপনাকে নিয়ে আসব। পালাইছেন হাইট্যা হাইট্যা, আসবেন হ্যান্ডকাপ পইরা।’

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি উন্নয়নের সরকার। নান্দাইলে ইতিমধ্যে ১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। প্রায় ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন ভবন অনুমোদন করা হয়েছে। সবগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। গরিব ও অসহায় স্বামী পরিত্যক্তা নারীদেরকে ৩৬টি স্বপ্ন বাড়ি দেওয়া হয়েছে। এসময় তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উন্নয়নের প্রার্থীদের জয়ী করার ব্যাপারে নির্দেশনা দেন। পরে নেতাকর্মীরা উন্নয়নের পক্ষে সাড়া দেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির প্রমুখ।

নান্দাইলে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২, আহত ৪

মাদকমুক্ত সমাজ গড়তে ত্রিশালে হেল্পলাইনের ব্যতিক্রমী উদ্যোগ

সৌদি আরবে মৃত্যুর ২৭ দিন পর দেশে ফিরল নান্দাইলের সৌরভের মরদেহ

ট্রেনে ছিনতাইকারীর হাতে শিক্ষক নিহত

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধ

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, এমপিও বাতিলের হুঁশিয়ারি